logo
Advertisement

শাহজালালে হারানো পাসপোর্ট-স্বর্ণালংকার যাত্রীর কাছে হস্তান্তর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালালে হারানো পাসপোর্ট-স্বর্ণালংকার যাত্রীর কাছে হস্তান্তর
হারানো পাসপোর্ট-স্বর্ণালংকারসহ ব্যাগ মালিকের কাছে ফিরিয়েছেন দিচ্ছেন ২ আনসার সদস্য। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ পেয়ে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ক্যানোপি-১ এলাকায় দায়িত্ব পালনকালে একটি পরিত্যক্ত হ্যান্ডব্যাগ দেখতে পান এপিসি মো. সুমন রানা ও আনসার সদস্য মো. শাকিল বিশ্বাস। পরে তারা ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে মালিককে শনাক্তের উদ্যোগ নেন। যাচাই-বাছাই শেষে ব্যাগটির প্রকৃত মালিক মো. শাকিল হোসেনকে শনাক্ত করা হয়। পরে তার কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়।

আনসার ও ভিডিপির সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, ব্যাগের ভেতরে ছিল দুটি পাসপোর্ট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুই জোড়া স্বর্ণের দুল এবং ২০ রিয়াল নগদ অর্থ।

মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান শাকিল হোসেন।

শাকিল হোসেন কুমিল্লার বারুয়া থানার কুমুনিয়া গ্রামের শাহ আলম ও স্বপ্না বেগমের ছেলে।

নাজমুস সাকিব জানান, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনকালে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন তাদের সদস্যরা। হারানো মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি এরই একটি উদাহরণ।