রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে দেশের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
পরে আইজিপি উপস্থিত পুলিশ কর্মকর্তা, সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
