বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা কী

পৃথিবীর বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছেই। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় নম্বরে রয়েছে উগান্ডার কাম্পালা। অন্যদিকে ঢাকা রয়েছে ১৮ নম্বরে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ৭৯। বাতাসের এই মানকে মাঝারি বা গ্রহণযোগ্য ধরা হয়। এই স্তরে সাধারণ মানুষের বড় কোনো ক্ষতি হয় না। তবে অত্যন্ত সংবেদনশীল বা যাদের অ্যাজমা ও অ্যালার্জি আছে, তাদের সামান্য শ্বাসকষ্ট বা শারীরিক অস্বস্তি হতে পারে।
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল পাকিস্তানের লাহোরে, যার স্কোর ১৯৫। এ ছাড়া ১৭৯ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা দ্বিতীয় এবং ১৭৭ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে তৃতীয় অবস্থানে।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়। যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
.png)






