logo

শাহজালালে বিমান থেকে শতাধিক স্বর্ণবার জব্দ, তল্লাশি চলছে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালালে বিমান থেকে শতাধিক স্বর্ণবার জব্দ, তল্লাশি চলছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এখনো তল্লাশি চলছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় এ তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।

রেজভী আহম্মেদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটের একটি বিমান থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। এখনো বিমানটিতে তল্লাশি কার্যক্রম চলছে।

তবে জব্দ করা স্বর্ণের সঠিক পরিমাণ, ওজন, আনুমানিক মূল্য এবং কার কাছ থেকে বা কীভাবে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে, এসব তথ্য এখনো বিস্তারিতভাবে জানানো হয়নি।

এ ঘটনায় সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।