বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা কত

এশিয়া পোস্ট ডেস্ক
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা কত
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এতে নবম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিং থেকে এ তথ্য পাওয়া গেছে।

লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ১৭১ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৭ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর কিনশাসা ও ইন্দোনেশিয়ার জাকার্তা।

তালিকায় ১৫৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ১৫৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এ ছাড়া ভারতের দুই শহর দিল্লি (১২৯) ও কলকাতা (১২৭) যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে। ১১৫ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে জেরুজালেম ও নবম স্থানে রয়েছে ঢাকা। আর ১১০ স্কোর নিয়ে তালিকার ১০ম স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল।

আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী ০ থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘সহনীয়’ বা ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর ৩০১ বা তার বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়।