logo

বনানীতে বহুতল ভবনে আগুন

বনানীতে বহুতল ভবনে আগুন
বনানীর বহুতল ভবন আহমেদ টাওয়ারে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশর্ট

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের পাশের বহুতল ভবন আহমেদ টাওয়ারে আগুন লেগেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।