logo

যাত্রাবাড়ীতে ১৪০০ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
যাত্রাবাড়ীতে ১৪০০ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
সুমি আক্তার। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাজধানীর যাত্রাবাড়ীতে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজাসহ সুমি আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রুলি বেগম (৪০) নামে আরেক নারী পলাতক রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ধলপুর লিচুবাগান এলাকায় শাহ আলমের বাসায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই নারী হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসূলপুর কাজীপাড়া এলাকার পারভেজের স্ত্রী সুমি আক্তার। পলাতক আরেক নারীও একই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী রুলি বেগম।

গ্রেপ্তারের পর রাতে এ তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের সদস্যরা ওই বাসার ভাড়াটিয়া সুমি আক্তার ও রুলি বেগমের দখলে থাকা কক্ষে তল্লাশি চালান। এ সময় ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. লোকমান হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করেছেন।