
রাজধানীর গেন্ডারিয়ার সেই ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় তৈরি অবৈধ স্থাপনা ও মাদক আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুর ২টা ৩০ মিনিটে।
পুলিশ জানিয়েছে, সিটি করপোরেশনের হুইল লোডার দিয়ে ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় ছোট ছোট খুপড়ি ঘড়গুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় রাস্তা-ঘাট ক্লিন করে গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে এবং রেললাইনের আশপাশের মাদক স্পট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ওসি বলেন, সিটি করপোরেশন সাবেক কাউন্সিলর, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন।
গত ১৯ অক্টোবর ঘুন্টিঘর রেলস্টেশন ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১০। ওই অভিযানে ১৪ জনকে আটক করা হয়।



