Advertisement

দিয়াবাড়িতে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের অস্বীকার

এশিয়া পোস্ট প্রতিবেদক
দিয়াবাড়িতে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের অস্বীকার
দিয়াবাড়ির উত্তরা ১৭ নম্বর সেক্টরে এই ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে দিয়াবাড়ির উত্তরা ১৭ নম্বর সেক্টরে এই ঝটিকা মিছিল হয়।

জানা গেছে, আজ ২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ঝটিকা মিছিল করা হয়। মিছিলটি ছিল ঢাকা মহানগর উত্তরের উত্তরা ১নং ওয়ার্ড (উত্তরা পশ্চিম থানা) সাধারণ সম্পাদক স্বপন তালুকদারের ব্যানারে। যার কয়েকটি ছবি আসে এশিয়া পোস্ট প্রতিবেদকের হাতে।

ঝটিকা মিছিলের বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনাটি অস্বীকার করেন।

তিনি এশিয়া পোস্টকে বলেন, আমার থানা এলাকায় কোনো মিছিল হয়নি। আমি যতটুকু জানি মিছিলটি ৩০০ ফিটে হয়েছে। আর ব্যানারে স্পষ্ট লেখা উত্তরা পশ্চিম থানা, এখানে তো তুরাগ থানার কিছু নেই।