তুরাগে চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত চাঁদাবাজ মো. ফারুককে (৩৩) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের ৩/বি রোডে হিমালয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ ও উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ফারুক দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



-264632.jpg)