logo

রাজধানীর হাতিরপুলে খাবার হোটেলে আগুন

রাজধানীর হাতিরপুলে খাবার হোটেলে আগুন

রাজধানীর হাতিরপুল এলাকায় একটি খাবার হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হোটেলটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন লাগার পাশের দোকানটি টাইলস ও স্যানিটারীওয়্যারের দোকান। যেখানে কোটি টাকার মালামাল রয়েছে বলে জানান দোকান মালিক। হোটেলের আগুন সেই দোকানেও লাগলে তিনি এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রহিমা খাতুন বলেন, পলাশী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।