ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

ঢাকায় প্রতিদিনই প্রয়োজন অনুযায়ী মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট দিনে অনেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, যা আগে থেকে জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো, শুক্রবার (১০ এপ্রিল) কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
গুলিস্তান হকার্স মার্কেট, রাজধানী সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, সান্দ্রা সুপার মার্কেট, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
শ্যামবাজার, বাংলাবাজার, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।