logo

যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইন-বিয়ারসহ মিলল ৩৪ লাখ টাকা, গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইন-বিয়ারসহ মিলল ৩৪ লাখ টাকা, গ্রেপ্তার ২
২৪৩ পিস ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ার ক্যান ও মাদক বিক্রির নগদ ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: এসআরবির সৌজন্যে

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪৩ পিস ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ার ক্যান ও মাদক বিক্রির নগদ ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।

র‍্যাব-১০ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার তপন সরকার বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দিকে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাসান (২৭) ও মো. রোহান ইসলাম (২২)। শনির আখড়ার দক্ষিণ শেখদির মেছের আলীর ছেলে হাসান এবং শনির আখড়ার রিপন সিকদারের ছেলে রোহান।

এসআরবি-১০ কর্মকর্তা তপন সরকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৭২ হাজার ৯০০ টাকা মূল্যের ২৪৩ পিস ইয়াবা এবং ৬ হাজার ৬০০ টাকা মূল্যের ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিয়ার ক্যান, মাদক বিক্রির নগদ ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার দুজনকে পেশাদার মাদক কারবারি। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এসআরবি-১০ জানিয়েছে, উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।