পুরান ঢাকার বংশালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ৩টায় এ ঘটনা ঘটে। পরে রাত ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এশিয়া পোস্টকে এ তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। রাত ৪টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো খবর জানা যায়নি।