logo

পুরান রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

পুরান রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ
ককটেল। ফাইল ছবি

রাজধানীর পুরান রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পুরান রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এসআই আবদুল আল মোহসিন বলেন, ককটেল বিস্ফোরণকারীদের শনাক্ত করার জন্য সিসি টিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।