logo

তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর তুরাগ নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নৌ-পুলিশকে জানানো হলে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৩ থেকে ৩৫ বছর। তবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নৌ-পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে।