২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪০ জন আটক
এশিয়া পোস্ট প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ জনকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়। আটক ৪০ ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়।