রাজধানীর বাড্ডায় ফার্নিচার গোডাউনে আগুন
এশিয়া পোস্ট ডেস্ক

রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পূর্বাচল থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।


