logo

দক্ষিণখানে বিষপানে তরুণীর আত্মহত্যা

দক্ষিণখানে বিষপানে তরুণীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে রহস্যজনক কারণে বিষপান করে কবিতা আক্তার (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার (১০ জুন) দুপুরে দক্ষিণখানের হাজী মার্কেট এলাকার নুর মোহাম্মদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বুধবার (১০ জুন) দুপুরের নিজের ঘরে বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ সরকারি মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে

ন।

এ বিষয়ে বুধবার রাতে দক্ষিণখান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ওই নারী স্বামী পরিত্যক্তা। বাবা-মা, ভাই-বোনের সঙ্গে ভাড়া থাকতেন।

তিনি বলেন, নিজের রুমে হটাৎ করে বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন। আমরা তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু কোনো কারণ জানা যায়নি।

এএসআই হাবিব বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।