logo

কাঁচপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পোশাক শ্রমিকের 

কাঁচপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পোশাক শ্রমিকের 

নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর এলাকায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা আরোহী মোছা. খালেদা আক্তার (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ফেরদৌস আলম জানান, খালেদা সোনারগাঁয়ের কাঁচপুর স্কয়ার নিট গার্মেন্টসের পোশাক শ্রমিক ছিলেন। আজ দুপুরে বাসা থেকে খাবার খেয়ে গার্মেন্টসে রিকশাযোগে ফেরার পথে কাঁচপুর বাজার এলাকায় আসা মাত্রই দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে প্রথমে ফলের একটি হাসপাতালে নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে দ্রুত মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, নিয়তের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার শিবপুর এলাকার আব্বাস উদ্দিনের মেয়ে। বর্তমানে সোনারগাঁও কাচপুর এলাকায় স্বামী ফারুক খানের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নিহত দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।