logo

রাজধানীতে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ

রাজধানীতে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ

ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির স্থানীয় নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। 

রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজারে নির্বাচনি গণসংযোগকালে সোমবার (২৬ জানুয়ারি) সকালে এ হামলার ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম বলেন, খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এরিয়ায় বিএনপির সন্ত্রাসী দিদার মোল্লার নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, বিএনপির এসএম জাহাঙ্গীর এই আসনের প্রার্থী। গতকাল রোববার ওই এলাকায় এনসিপির নেতাকর্মীদের হেনস্তা করা হয়েছিল।