logo
Advertisement

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ স্কচটেপে বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ স্কচটেপে বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার
এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি: ডেইলি স্টার

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখ স্কচটেপে বাঁধা ও অর্ধনগ্ন অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বনানীর ‘আশালতা ভবন’ সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একপাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বনানী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ স্কচটেপে বাঁধা ও অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে এক বৃদ্ধ। ছবি: এশিয়া পোস্ট
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ স্কচটেপে বাঁধা ও অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে এক বৃদ্ধ। ছবি: এশিয়া পোস্ট

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান এশিয়া পোস্টকে বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করার জন্য থানা-পুলিশের টিম গেছে। সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) রয়েছেন। ঘটনার বিস্তারিত তদন্তের পর বলা সম্ভব হবে।’

তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ ও প্রাথমিক তদন্তের বিষয়ে জানতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, এক্সপ্রেসওয়ের এক পাশে অর্ধনগ্ন অবস্থায় বৃদ্ধের মরদেহটি পড়ে ছিল। তার মুখমণ্ডল সাদা স্কচটেপ পেঁচিয়ে শক্তভাবে বাঁধা ছিল।