যাত্রাবাড়ীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে একটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই আসামির নাম মো. রমজান (৩০)। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার একটি বিশেষ টিম কলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে রমজানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।




