সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার নিয়ে ডিআরইউর সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে প্রথমবারের মতো সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
‘সাংবাদিকতায় এআই: সম্ভাবনা, ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা’ শীর্ষক এই কর্মশালাটি আগামী ২ মে (শনিবার) থেকে শুরু হয়ে চলবে ৮ মে (শুক্রবার) পর্যন্ত।
ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মশালায় মোট ৭টি ব্যাচ অংশ নেবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের প্রথিতযশা প্রশিক্ষকরা হাতে-কলমে এআই বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবেন। একজন সদস্য শুধু এক দিন প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। নিজস্ব ল্যাপটপ থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সদস্যদের এই সময়োপযোগী কর্মশালায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা জানান, প্রশিক্ষণে চূড়ান্তভাবে মনোনীত হলে, আমাদের পক্ষ থেকে আপনাকে জানানো হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণে নিরবচ্ছিন্ন অংশগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট সদস্যদের ওইদিন কর্মস্থল থেকে ‘ডে অফ’ বা ছুটি নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া এ প্রশিক্ষণে এর আগে যারা অংশ নিয়েছেন, তাদের এবারে অংশ নেওয়ার সুযোগ নেই।
আগ্রহী সদস্যদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনলাইন গুগল ফরমের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের লিংক: https://forms.gle/xBteMYTsjn7TPJWB9।