logo

সুপ্রিম কোর্টের টয়লেট থেকে হাইকোর্ট কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুপ্রিম কোর্টের টয়লেট থেকে হাইকোর্ট কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবন। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের টয়লেট থেকে হাইকোর্টের কর্মচারী কামাল হোসেনের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাইকোর্টের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১ জুন) দুপুরে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে আড়াইটার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজয় ৭১ ভবনের অষ্টমতলায় ওয়াশরুমের ভেতর গ্রিলের সঙ্গে হাইকোর্টের কর্মচারী কামালকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর দিলে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিম ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাদিম জানান, সুপ্রিম কোর্টের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া হাইকোর্টের কামাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।