ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫২, লালবাগে ২৩, ওয়ারীতে ৩২, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৬৮, মিরপুরে ৯৫, গুলশানে ৫৩ ও উত্তরা বিভাগে ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংচা কাগজ, ২টি কর্ক, একটি ধারালো ছুরি, ৬ বস্তা বিভিন্ন ধরনের ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




