রাজধানীতে ককটেল বিস্ফোরণ
এশিয়া পোস্ট নিউজ

রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুম।
তিনি জানান, টেকনিক্যাল মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা খবর আমরা পেয়েছি। রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তার কোনো সংবাদ পাইনি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং থেকে ১০০ ফুট পশ্চিমে অতর্কিতভাবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।






