logo
Advertisement

ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডিতে অ্যাপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার ধানমন্ডিতে পাদুকা ব্র্যান্ড অ্যাপেক্সের বিক্রয়কেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘অ্যাপেক্স’-এর শোরুমে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।