logo

আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা গ্রেপ্তার
শারমিন সুলতানা সর্মি। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টায় পুলিশ জানতে পারে, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি শারমিন সুলতানা সর্মি লালবাগ থানার শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে লালবাগ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং যুব মহিলা লীগের ২০১৭-২০২২ মেয়াদের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।