logo
Advertisement

শনিরআখড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শনিরআখড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নের মাঝখানে রাস্তার আইল্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নের মাঝখানে রাস্তার আইল্যান্ডের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত যুবকের শরীরে বিভিন্ন জায়গায় জখম ও ক্ষত চিহ্ন ছিল। আমাদের ধারণা অজ্ঞাত দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নাম পরিচয় এখনও জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম সিমকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় নাম শনাক্ত করা যাবে।