logo

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) রাতে আদাবর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট কোন মামলায় বা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।