দোয়েল এক্সপ্রেস বাসে মিলল সাড়ে ৭ হাজার পিস ইয়াবা

এশিয়া পোস্ট প্রতিবেদক
দোয়েল এক্সপ্রেস বাসে মিলল সাড়ে ৭ হাজার পিস ইয়াবা
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে ‘দোয়েল এক্সপ্রেস’ স্লিপার বাসের ভেতর থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

Advertisement

তুরাগের ভাটুলিয়া বাস ডিপোতে শুক্রবার (২৬ জুন) রাতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

জানা যায়, ইয়াবাগুলো দোয়েল এক্সপ্রেস স্লিপার বাসের এ-১ সিটের উপরের এসি ভেন্টের ভেতর থেকে উদ্ধার করা হয়। সেখানে দোয়েল পরিবহনের বাসটি মেরামত করা হচ্ছিল। বাসটির মালিক শহিদুল ইসলাম।

এ বিষয়ে ডিএমপি'র তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দোয়েল এক্সপ্রেস বাসে সন্দেহজনক বস্তু দেখা যায়। পরে পুলিশ গিয়ে বাসটির এ-১ সিটের এসি ভেন্টের ভেতর থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।'

তিনি বলেন, জব্দকৃত এসব ইয়াবার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।