logo
Advertisement

বিমানবন্দর রেলস্টেশনে ২৭ কেজি গাঁজাসহ আটক ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বিমানবন্দর রেলস্টেশনে ২৭ কেজি গাঁজাসহ আটক ১
মো. বাদশাহ। ছবি: ডিএনসি সৌজন্যে

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মো. বাদশাহ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের তেজগাঁও সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৭ কেজি গাঁজা জব্দ করা হয় এবং বাদশাহকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএনসি।