logo
Advertisement

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বায়ুদূষণে বিশ্বে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
রাজধানী ঢাকার দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। আর রাজধানী ঢাকা চতুর্থ স্থানে উঠে এসেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালের আন্তর্জাতিক বায়ুগুণমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৭, যা স্বাস্থ্যঝুঁকির বিচারে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

কিনশাসা ২২৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

তালিকায় ঢাকা চতুর্থ স্থান দখলের পাশাপাশি ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর।

এছাড়া শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় অন্যান্য শহরের মধ্যে যথাক্রমে রয়েছে ভারতের দিল্লি (১৩১), বাহরাইনের মানামা (১২৮), পাকিস্তানের লাহোর (১২৮), সিঙ্গাপুর (১২৩) ও কাতারের দোহা (১২১)।

আইকিউএয়ারের একিউআই মান অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ‘ভালো’, ৫১-১০০ পর্যন্ত স্কোরকে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।