উত্তরায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর উত্তরায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৯ জুন) সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিম।
গ্রেপ্তার দুজন হলেন, সৌরভ ঘোষ (২৬) ও মাসুদ রানা (৩৪)।
এ বিষয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী সোমবার রাতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরার আজমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৩ কেজি গাঁজাসহ সৌরভ ও মাসুদ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






