logo

রাজধানীর যেসব এলাকার মার্কেট শনিবার বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট শনিবার বন্ধ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

প্রতিদিন কোথাও না কোথাও কেনাকাটা করতে যেতে হয়। আর সাপ্তাহিক ছুটির দিনে তো পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে যান প্রায় সবাই। কিন্তু অনেক সময় তথ্য না জেনে গিয়ে দেখা যায় মার্কেট বন্ধ।

তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন আজ শনিবার (১০ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে দোকানপাট

শনিবার শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড ও ধূপখোলার দোকানপাট বন্ধ থাকবে।

এ ছাড়া গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারি বাজার এলাকাতেও দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে মার্কেট

শনিবার নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট ও কাপ্তান বাজার বন্ধ থাকবে।

এ ছাড়া রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট ও দয়াগঞ্জ বাজারও বন্ধ থাকবে।

চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশনেও শনিবার বেচাকেনা বন্ধ থাকবে।