logo
Advertisement

উত্তরায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় ব্যবসায়ী নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় ব্যবসায়ী নিহত
সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরায় মহাসড়ক পারাপার হতে গিয়ে পিকআপ ভ্যান চাপায় সাখাওয়াত হোসেন নিক্সন (৫৫) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করেছে পুলিশ।

Advertisement

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকার বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে তিনি মারা যান। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আশেপাশের লোকজনের সহযোগীতায় ট্রাফিক পুলিশ পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন- ১৮-৬১৪৪) আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ঘাতক চালক সঙ্গে সঙ্গেই পালিয়ে গেছে।

নিহত ওই ব্যক্তি গার্মেন্টস এক্সসরিজ ব্যবসায়ী ছিলেন। তিনি বর্তমানে রাজধানীর শাহজাহানপুরের বাসাবো এলাকায় থাকতেন।

নিক্সন হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী গ্রামের মহিউদ্দিন পাটওয়ারীর ছেলে।

ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ কর্মকর্তারা এশিয়া পোস্টকে জানিয়েছেন, জসিম উদ্দিনের বিআরটি উড়াল সেতু হয়ে আসা পিকআপটি রাস্তা পারাপারের সময় ওই ব্যবসায়ীকে স্বজোরে ধাক্কা দেয়। পরে অপর পাশ থেকে আসা একটি সিএনজির (ঢাকা মেট্রো ট- ১৬-৪৭২৮) সাথে ধাক্কা খেয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। এ সময় আশেপাশের লোকজন ও ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন এবং পিকআপটিকে আটক করেন। দুর্ঘটনার পরই পিকআপের চালক পালিয়ে যায়।

এ বিষয়ে ডিএমপি'র উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম খান এশিয়া পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহতের ঘটনায় একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সড়ক পরিবহণ আইনে মামলা করেছেন।

তিনি বলেন, নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করলে হাসপাতাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালকলে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।