logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মিরপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ ফোরস্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার

মিরপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ ফোরস্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার
এশিয়া পোস্ট গ্রাফিকস।

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন ‘ফোরস্টার গ্রুপ’-এর ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এসআরবি সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখা থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

Advertisement

বার্তায় আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।