logo
Advertisement

বাসার গেটে দাঁড়িয়ে ছিলেন, ওপর থেকে সিলিন্ডার পড়ে ব্যবসায়ীর মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বাসার গেটে দাঁড়িয়ে ছিলেন, ওপর থেকে সিলিন্ডার পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ডয়েচে ভেলে

রাজধানী কামরাঙ্গীরচর নূরবাগ এলাকার পুরোনো পুলিশ ফাঁড়ি গলির একটি বহুতল ভবন থেকে গ্যাস সিলিন্ডার নিচে পড়ে বাসার গেটে দাঁড়িয়ে থাকা মো. জামাল হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা জামালের স্ত্রী বিউটি আক্তার বলেন, ‘আমার স্বামী পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। রাতে আমার স্বামী আমাদের নিজ টিনশেড বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। আমাদের বাসার দুই পাশে একটি পঞ্চম তলা ও একটি ষষ্ঠ তলা ভবন রয়েছে। হঠাৎ যেকোনো একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার নিচে পড়ে। প্রথমে ঘরের টিনের চালের ওপর পড়ে এবং সেখান থেকে ছিটকে সরাসরি আমার স্বামীর মাথার ওপর পড়ে। তবে কীভাবে বা কোন ভবন থেকে সিলিন্ডারটি পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমার স্বামীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘কামরাঙ্গীরচরের নুরবাগের আমাদের একটি নিজের টিনশেড বাসায় রয়েছে । আমার দুটি সন্তান রয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।