logo

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি ও দৈনিক যুগান্তরের মো. হাসান শরীফের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)।

ইফতার অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি বার্তাযোগের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম জিয়াউল হক এবং আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ, সাধারণ সম্পাদক কালবেলার মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল ও কালের কণ্ঠের আনিসুর রহমান বুলবুল উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক এশিয়া পোস্টের পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, অর্থ সম্পাদক স্টার নিউজের মঈন বকুল এবং অফিস সম্পাদক দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে অংশ নেন।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন প্রধান ও বার্তা২৪ ডটকমের মানসুরা চামেলী।

অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সদস্যদের বিভিন্ন মতামত ও পরামর্শ নেওয়া হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় সভাপতি হাসান শরীফ সংগঠনের কার্যক্রম শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের আরও অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, একুশে টিভির বার্তা সম্পাদক (অনলাইন) মো. রিয়াজ উদ্দীন, চ্যানেল ২৪-এর অনলাইন ইনচার্জ ও জয়েন্ট নিউজ এডিটর মাজহার খন্দকার, এখন টেলিভিশনের ওয়েব ও কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের হেড অব ডিজিটাল এডিশন হাসনাত কাদীর ইসলাম, দেশ টেলিভিশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ এস এম আমানূর রহমান, চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, সময় টিভির অনলাইন ইনচার্জ ও বার্তা সম্পাদক সায়েদুল মাহমুদ, বাংলানিউজ২৪.কমের হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, বৈশাখী টিভির হেড অব ডিজিটাল নাহিয়ান, জিটিভির সোহেল মাহমুদ, ডেইলি সানের মওদূদ সুজন, যুগান্তরের অমিত হাসান রবিন, এনপিবির আকরাম হোসেন, গ্লোবাল টিভির ইমরান হোসেন, মানবকণ্ঠের ফরহাদ হোসেন, নয়াদিগন্তের মুস্তাফিজুর রহমান, আরটিভির আবু আজাদ, বাংলানিউজ২৪-এর মো. জাকারিয়া, দেশ টিভির মনিরুজ্জামান মনি, মানবকণ্ঠের তানভীর হাসান, ইত্তেফাকের রিজুয়ানা রিন্তি এবং ডেইলি স্টারের আজাদ বেগ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।