logo

বারিধারায় অপ্রাপ্তবয়স্ক চালকের বেপরোয়া গতিতে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বারিধারায় অপ্রাপ্তবয়স্ক চালকের বেপরোয়া গতিতে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
ঘটনাস্থল। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের আবাসিক এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরের বেপরোয়া গাড়ি চালানোয় এক নির্মাণশ্রমিক মারা গেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারার ১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

গুলশান থানা পুলিশ ঘটনাটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ১ নম্বর রোডের আবাসিক এলাকায় তীব্র গতিতে একটি প্রাইভেট কার আসছিল। গাড়িটির চালকের আসনে ছিল এক অপ্রাপ্তবয়স্ক কিশোর। কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাজ করতে থাকা ওই নির্মাণ শ্রমিককে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনাস্থল থেকে চালক কিশোরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।