logo

কদমতলীতে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড গুলি উদ্ধার

কদমতলীতে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড গুলি উদ্ধার
উদ্ধারকৃত ৩০ রাউন্ড তাজা গুলি (কার্তুজ)। ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড তাজা গুলি (কার্তুজ) উদ্ধার করেছে র‍্যাব। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শুক্রবার (২২ মে) বিকেলে র‍্যাব-১০ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কদমতলীর বিক্রমপুর গার্ডেন সিটি এলাকার মেদিনী ভিলার পূর্ব পাশে বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড তাজা রাবার কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এএসপি তাপস কর্মকার বলেন, উদ্ধারকৃত রাবার বুলেটসমূহ ২০২৪ সালের ৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনায় পুলিশের নিকট হতে লুণ্ঠিত হয়েছিল। ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় কদমতলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।