মতিঝিলে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬১
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (২ অক্টোবর) মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতিঝিল থানা পুলিশ ৯ জন, পল্টন থানা ১০ জন, সবুজবাগ থানা ১০ জন, খিলগাঁও থানা ১২ জন, রামপুরা থানা ১০ জন, শাহজাহানপুর থানা ৩ জন এবং মুগদা থানা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
