ওসির পর এবার গুলশানের ডিসিকে বদলি
এশিয়া পোস্ট প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক কার্যালয় আদেশে এই তথ্য জানানো হয়।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বিপিএম-সেবা স্বাক্ষরিত আদেশে বলা হয়, গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার জনাব এম তানভীর আহমেদকে (বিপি-৮৪১০১২৬৮৫৮) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হলো।
আদেশে আরও উল্লেখ করা হয়, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এর আগে এক প্রজ্ঞাপনে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনকে বদলি করে কেন্দ্রীয় সংরক্ষণ সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

