রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

এশিয়া পোস্ট ডেস্ক
রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। কিন্তু অনেক সময় কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়ে দেখা যায়, সেখানকার সব মার্কেট ও দোকানপাট বন্ধ। এতে একদিকে যেমন মূল্যবান সময় নষ্ট হয়, অন্যদিকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

Advertisement

তাই ব্যস্ত এই শহরে কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়ার আগেই জেনে নিতে পারেন আজ রোববার (২১ জুন) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

বন্ধ থাকা মার্কেটগুলোর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও গুলশান-২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

এ ছাড়া আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার অধিকাংশ দোকানপাটও বন্ধ থাকবে।