logo

গুলশানে বাড়ি দখল ও লুটপাট: হোতা ইউসুফ গ্রেপ্তার

গুলশানে বাড়ি দখল ও লুটপাট: হোতা ইউসুফ গ্রেপ্তার

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় জড়িত অন্যতম হোতা মো. ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। 

রোববার গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন গণমাধ্যমে জানান, গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা ও দখলের ঘটনায় বাড়ির মালিকের দায়ের করা মামলার আসামি ইউসুফ। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ইউসুফ এ ঘটনার অন্যতম হোতা। তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৯ মার্চ দুপুর ১২টার দিকে গুলশান-১ এলাকার ১২৭ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাড়ির বাসিন্দা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জোরপূর্বক বের করে দেওয়া হয়।