logo

ঢাকার তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

ঢাকার তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের বেলায়ও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

যেখানে বলা হয়েছে, ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এ ছাড়াও বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিন ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।