logo
Advertisement

গেন্ডারিয়ায় ড্রেন থেকে আগ্নেয়াস্ত্র ও ৯ কার্তুজ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
গেন্ডারিয়ায় ড্রেন থেকে আগ্নেয়াস্ত্র ও ৯ কার্তুজ উদ্ধার
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গেন্ডারিয়া থানাধীন ঘুন্টিঘর এলাকায় রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীতে রেললাইনের পাশের এক ড্রেন থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।

পরবর্রীতে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ড্রেনের ভেতর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, খালি ম্যাগাজিন ও শর্টগানের কার্তুজগুলো পাওয়া যায়।

অস্ত্র ও গোলাবারুদগুলো কে বা কারা ড্রেনে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় উদ্ধার করা আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এডিসি নিয়াজ মেহেদী।