ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

ঢাকায় প্রতিদিনই প্রয়োজন অনুযায়ী মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট দিনে অনেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, যা আগে থেকে জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো, বুধবার (১৫ এপ্রিল) কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা।