logo

মিরপুরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তাররা। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান শনিবার (২৮ নভেম্বর) বিকেলে এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

Advertisement

হাফিজুর রহমান জানান, শুক্রবার (২৭ নভেম্বর) রাত থেকে রোববার (২৮ নভেম্বর) সকাল পর্যন্ত মিরপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রূপনগর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হোসেন ও মো. সরোয়ার, শাহ আলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং শাহ আলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন এবং মিরপুর থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সাইফুল হক মামুন।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।